বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৫ মার্চ || রাতের আঁধারে অগ্নিকান্ডে পুরে ছাই মুরগির ফার্ম। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিট নাগাদ শান্তিরবাজার মহকুমার বেতাগা সাইনবোর্ড এলাকায় বিমল দত্তের মুরগির ফার্মে অগ্নি সংযোগ ঘটায় দুষ্কৃতিকারীরা। এতে মুরগির ফার্মে থাকা মুরগিগুলো পুরে ছাঁই হয়ে যায়। এই অগ্নিকান্ডের বিবরণ জানাতে গিয়ে মুরগির ফার্মের মালিক সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে জানান, শান্তিরবাজার দমকল বাহিনীর খামখেয়ালীপনায় উনার বিপুল পরিমানে ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের খবর জাাননোর জন্য শান্তিরবাজার ফায়ার সার্ভেসে ফোন করলে কেউ ফোন রিসিভ করেননি বলে অভিযোগ। পরবর্তী সময় আর এস এস’র কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগরতলায় দমকল বাহিনীর অফিসে যোগাযোগ করার পর শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীদের টনক নড়ে। এদিকে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সবকিছু পুরে ছাই হয়ে যায়। ফার্মের মালিকের দাবী দমকল বাহিনীর কর্মীরা সঠিক সময়ে ঘটনাস্থলে পৌঁছালে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হতো। এই অগ্নিকান্ডে ফার্মের মালিক ব্যাপক হারে ক্ষতির সন্মুখিন হয়েছে বলে জানান।
