অবলা প্রাণীর সাথে অমানবিক আচরণ করার দায়ে গ্রেপ্তার অভিযুক্ত গাড়ি চালক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ || অবলা প্রাণীর সাথে অমানবিক আচরণ করার দায়ে গ্রেপ্তার হলো অভিযুক্ত গাড়ি চালক। দক্ষিণ ত্রিপুরা জেলার মনুওবাজার থানায় অভিযোগ দায়ের হওয়ার পর বুধবার অভিযুক্ত গাড়ি চালকে গ্রেপ্তার করে পুলিশ।
উল্লেখ্য, মঙ্গলবার চলন্ত গাড়ির পেছনে একটি কুকুর ছানার পায়ে দঁড়ি বেঁধে রাস্তায় ফেলে নিয়ে যাওয়ার দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পরে। এই ঘটনাটি ঘটে দক্ষিণ জেলার সাব্রুমে। এরপরই বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয় এনিয়ে খবর।
জানা যায়, টি আর ০৩ ৩৭৩১ নম্বরের একটি ম্যাক্স গাড়ির চালক গাড়ির পেছনে দড়ি বেঁধে একটি জীবন্ত সারমেয় হত্যা করে। সাব্রুমের শহরের বিশাল সিং নামে এক পশুপ্রেমী আগরতলা থেকে সাব্রুমে যাওয়ার সময় জোইলাবাড়ী পিলাক রাস্তার কিছু পথ আগে দেখতে পায় এই মর্মদৃশ্যটি। সে গাড়িটি থামিয়ে চালকের সাথে কথা বলে ঘটনার প্রতিবাদ জানালে চালক প্রতি উত্তরে বলেন এটা তার ইচ্ছে।
বুধবার নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জানিয়েছেন, অভিশপ্ত এই মেক্স গাড়িটি সহ চালককে আটক করেছে পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত করছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*