সামাজিক অবক্ষয়ের নিদর্শন, নদী থেকে উদ্ধার সদ্যজাত শিশুর মৃতদেহ

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৫ মার্চ || ফের সামাজিক অবক্ষয়ের নিদর্শন। শান্তিরবাজার লাউগাং নদী থেকে উদ্ধার সদ্যজাত এক শিশুর মৃতদেহ। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সন্ধ্যাবেলায় শান্তিরবাজার মহাশ্মশান সগংলগ্ন এলাকায় লাউগাং নদীর জলে এক সদ্যজাত শিশুকে দেখতে পায় এলাকাবাসী। পরবর্তী সময় খবর দেওয়া হয় শান্তিরবাজার থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিরবাজার থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সদ্যজাত শিশুর মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য শান্তিরবাজার জেলা হাসাপাতালে নিয়ে যায়। এই নিয়ে শান্তিরবাজার থানার পুলিশ সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে জানান, সদ্যজাত শিশুটি এখনো পরিপূর্ন হয়নি বলে ধারণা করা হচ্ছে। এটি ৫ থেকে ৬ মাসের শিশু বলে ধারনা করা হচ্ছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*