আধুনিক পদ্ধতিতে কভার্ড ড্রেন পরিষ্কারের কাজে হাত লাগিয়েছে নিগম, নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখলেন মেয়র

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ || আগরতলা শহরের নিষ্কাশন ব্যবস্থাকে আরো উন্নতর করার জন্য আধুনিক পদ্ধতিতে খাল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে হাত লাগিয়েছে আগরতলা পুর নিগম। বৃহস্পতিবার আগরতলার নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখলেন আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার, মেয়র ইন কাউন্সিলের সদস্য তুষার কান্তি ভট্টাচার্য, পুর পরিষদের কমিশনার শৈলেশ কুমার যাদব, কর্পোরেটার জাহ্নবী দাস সহ অন্যান্য আধিকারিকেরা। ক্যামেরার মধ্য দিয়ে খালের অবস্থা সম্পর্কে অবগত হয়ে সুনির্দিষ্ট স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে। সেই কাজ কতটুকু ত্বরান্বিত হয়েছে তা পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
এদিন পরিদর্শন শেষে মেয়র দীপক মজুমদার জানান, আগরতলা শহরের জল মূলত আখাউড়া এবং কালাপানিয়া খাল হয়ে নিষ্কাশিত হয়। আখাউড়া খালের প্রায় ৬ কিলোমিটার অংশ কভার্ড থাকায় সঠিক ভাবে পরিষ্কার করা যেত না। এবার বহিঃ রাজ্যের একটি সংস্থাকে দিয়ে ক্যামেরার মাধ্যমে কভার্ড ড্রেনের সুনির্দিষ্ট জায়গা চিহ্নিত করে পরিষ্কার করা হচ্ছে। সম্পূর্ণ কাজের ভিডিও রেকর্ডিং করা হচ্ছে। সেই রেকর্ডিং দেখে সম্পূর্ণ সাফাই করার পরই তাদের টাকা প্রদান করা হবে বলে জানান মেয়র। তিনি বলেন, আখাউড়া খালের সাফাইয়ের পর কালাপানিয়া খাল সাফাইয়ের কাজ শুরু হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*