বিধানসভার অধ্যক্ষের জন্য মনোনয়নপত্র জমা দিলেন বিশ্ববন্ধু সেন ও গোপাল চন্দ্র রায়

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ || ত্রিপুরা ত্রয়োদশ বিধানসভার অধ্যক্ষ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ২৪শে মার্চ (শুক্রবার)। এদিন অধ্যক্ষ নির্বাচনের পর ত্রিপুরা ত্রয়োদশ বিধানসভার প্রথম অধিবেশন শুরু হবে। বৃহস্পতিবার ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষের জন্য দু’জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। শাসকদলের হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছে বিজেপি বিধায়ক বিশ্ববন্ধু সেন। এসময় উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী শান্তনা চাকমা, মন্ত্রী সুধাংশু দাস, মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, বিধায়িকা কল্যাণী রায় প্রমুখ।
অপরদিকে বিরোধীদের হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। এসময় উপস্থিত ছিলেন সিপিআই(এম) বিধায়ক জীতেন্দ্র চৌধুরী, কংগ্রেসের দুই বিধায়ক বীরজিৎ সিনহা ও সুদীপ রায় বর্মণ।
জানা যায়, শনিবার ত্রিপুরা বিধানসভায় সকাল ১১টায় অধ্যক্ষ পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বিরোধী দলের পক্ষ থেকে দাবী করা হয় গোপাল চন্দ্র রায়ের নামে সমর্থন জানিয়েছে সিপিআই(এম), কংগ্রেস এবং তিপ্রা মথা দলের বিধায়করা। যদিও মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দেখা যায়নি তিপ্রা মথা দলের কোনো বিধায়ককেই।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*