আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ || অসুস্থ মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। মঙ্গলবার মহাকরণে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এরপরই উনাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার অসুস্থ মন্ত্রী সুশান্ত চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যায় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী প্রনোজিৎ সিংহ রায়, মন্ত্রী টিংকু রায়, মন্ত্রী সান্তনা চাকমা, মন্ত্রী সুধাংশু দাস, মন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ত্রী শুক্লা চরন নোয়ারিয়া প্রমুখ। এদিন মন্ত্রীরা কথা বলেন চিকিৎসকদের সাথে। বর্তমানে মন্ত্রী সুশান্ত চৌধুরীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানান মুখ্যমন্ত্রী।
