যক্ষা নিবারণ দিবস উপলক্ষে শহরে সচেতনতা মূলক র‍্যালী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ || ২৪শে মার্চ বিশ্ব যক্ষা নিবারণ দিবস। গোটা বিশ্বের সাথে তাল মিলিয়ে শুক্রবার রাজ্যেও দিনটি পালন করা হয়। এদিন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে যক্ষা নিবারণ দিবস উপলক্ষে রাজধানীর রামঠাকুর সংঘ থেকে এক সচেতনতা মূলক র‍্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। র‍্যালীর সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*