আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ || নেশা কারবারীর সাথে জড়িত থাকা আটক ৪ জনকে জিজ্ঞাসাবাদ করে বৃহস্পতিবার রাতেই আরো এক নেশা কারবারিকে আটক করে পুলিশ। জানা যায়, তাকে জিজ্ঞাসাবাদ করে মূল পান্ডার বাড়ি থেকে তল্লাশি চালিয়ে ১৫,০০ ইয়াবার ট্যাবলেট, হেরোয়িনের ৮টি কৌটা, একটি পিস্তল এবং ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ।
শুক্রবার সদর মহকুমা পুলিশ আধিকারিক অজয় কুমার দাস জানান, বৃহস্পতিবার চারজন নেশা কারবারিকে আটক করা হয়েছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও এক নেশা কারবারিকে রামঠাকুর সংঘ এলাকা থেকে আটক করা হয়। তার নাম সানি সাহা। জিজ্ঞাসাবাদে সে আরও এক ব্যক্তির নাম পুলিশকে জানায়। তদন্তের স্বার্থে পুলিশ বাড়ির মালিকের নাম প্রকাশ্যে আনেনি। তনে তাকে আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
