মুখ্যমন্ত্রীর গৌরবোজ্জ্বল উপস্থিতিতে ৪১’তম আগরতলা বইমেলার সূচনা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ || ২৪শে মার্চ (শুক্রবার) থেকে শুরু হলো ৪১’তম আগরতলা বই মেলা। এদিন বিকেলে রাজধানীর হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার গৌরবোজ্জ্বল উপস্থিতিতে ৪১’তম আগরতলা বইমেলার শুভ সূচনা হয়। মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলিত করে বইমেলার আনুষ্ঠানিক শুভ সূচনা করেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধূরী, বাংলাদেশের সাংসদ প্রাণগোপাল দত্ত‌, ১৮-সূর্যমণিনগর কেন্দ্রের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী রামপ্রসাদ পাল, ১৪-বাধারঘাট কেন্দ্রের বিধায়িকা মীণারাণী সরকার, আগরতলা পুর নিগমের মেয়র দীপক জুমদার, আগরতলাস্থিত বাংলাদেশের হাইকমিশনের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডঃ প্রদীপ কুমার চক্রবর্তী, দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস, খ্যাতনামা কবি-লেখক-সাহিত্যিক, বিভিন্ন প্রকাশনা সংস্থা, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ সহ অগণিত পুস্তকপ্রেমীরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*