৪ঠা এপ্রিল থেকে শুরু হচ্ছে চৈত্র মেলা, বিনামূল্যে দোকান সাজাতে পারবে ব্যবসায়ীরাঃ মেয়র

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ এপ্রিল || আগামী ৪ঠা এপ্রিল থেকে শুরু হচ্ছে চৈত্র মেলা। আগরতলা শহরের বিভিন্ন ব্যবসায়ীরা দোকান পাট নিয়ে বসবেন এই চৈত্র মেলায়। এবার চৈত্র মেলায় ব্যবসায়ীরা, বিনামূল্যে দোকান সাজাতে পারবেন আগরতলা পুর এলাকায়। সেই ক্ষেত্রে কেউ যদি তাদের কাছ থেকে কোন ধরনের টাকা নেওয়ার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে নিগম। শনিবার এক সাংবাদিক বৈঠকে স্পষ্ট ভাবে জানালেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পাশাপাশি রাস্তার পাশে থাকা খাবারের দোকানগুলিতে করা হুঁশিয়ারি দিয়েছেন তারা যেন নিজেদের ব্যবসা করতে গিয়ে চেয়ার টেবিল বিছিয়ে রাস্তা দখল করে জনগণকে সমস্যায় না ফেলে। তিনি আরো জানান, আসন্ন মহাবীর জয়ন্তীকে কেন্দ্র করে কোন ধরনের পশু হত্যা যেন না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখবে নিগম।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*