ই-রিকশা শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ট্রাফিক এসপির সঙ্গে সাক্ষাৎ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট || ত্রিপুরা ইলেকট্রনিক ই-রিকশা শ্রমিক সংঘের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যার বিষয় নিয়ে ট্রাফিক পুলিশের এসপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগরতলা শহর ও শহরতলি এলাকায় ই-রিকশা চলাচল নিয়ে শ্রমিকদের বেশ কিছু সমস্যা রয়েছে। বিশেষ করে বিভিন্ন রুটে ই-রিকশা চলাচল, যাত্রী ওঠানামার নির্দিষ্ট স্থান, যানজট নিয়ন্ত্রণ এবং ট্রাফিক পুলিশের অভিযানের বিষয়গুলি নিয়ে সংগঠনের প্রতিনিধিরা ট্রাফিক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন।
এদিনের আলোচনায় পরিবহন দপ্তরের পূর্ববর্তী সিদ্ধান্ত ও ই-রিকশা চলাচল সংক্রান্ত বিভিন্ন বিষয়ও তুলে ধরা হয়। শ্রমিকদের স্বার্থ রক্ষা করে যানজট নিয়ন্ত্রণ এবং যাত্রীদের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসন ও শ্রমিক সংগঠনের মধ্যে সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ত্রিপুরা ইলেকট্রনিক ই-রিকশা শ্রমিক সংঘের পশ্চিম ত্রিপুরা জেলা সভাপতি শ্রী গোবিন্দ সরকার, লিচুবাগান শাখার সম্পাদক শ্রী অমল গোপ, শ্রী খোকন ঘোষ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, আলোচনার মাধ্যমে ই-রিকশা শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি শহরে সুশৃঙ্খল যান চলাচল নিশ্চিত করার পথ আরও সুগম হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*