দক্ষিণ ত্রিপুরার উন্নয়ন ত্বরান্বিত করতে বিলোনিয়ায় প্রশাসনিক মনিটরিং সভা

বলরাম দেবনাথ, সাব্রুম, ২১ আগস্ট || দক্ষিণ ত্রিপুরা জেলার সার্বিক উন্নয়ন ও চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনায় বিলোনিয়া সার্কিট হাউসে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক মনিটরিং সভা। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ কৃতি দেবী দেববর্মা-র উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে জেলার জনপ্রতিনিধি ও উচ্চপদস্থ সরকারি আধিকারিকরা অংশ নেন।
দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হওয়া সভায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং ত্রিপুরা সরকারের সামাজিক কল্যাণমূলক কর্মসূচির বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি জেলার যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল সরবরাহ এবং পরিবেশ সংরক্ষণসহ একাধিক গুরুত্বপূর্ণ খাতের অগ্রগতি খতিয়ে দেখা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*