আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট || আগরতলা শহরের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত ও আধুনিক করে তুলতে আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের উদ্যোগে ‘স্মার্ট রোড’ প্রকল্পের কাজ এগিয়ে চলছে জোরকদমে। প্রকল্পের আওতায় ঠাকুরপল্লী রোডের কের চৌমুহনী থেকে সৎসঙ্গ আশ্রম পর্যন্ত অংশে বর্তমানে ডিবিএম (DBM) বিছানোর কাজ চলছে।
রাস্তার স্থায়িত্ব বৃদ্ধি এবং যান চলাচলের জন্য আরও মসৃণ ও উন্নত পৃষ্ঠ তৈরি করার লক্ষ্যে এই কাজ করা হচ্ছে। দীর্ঘদিনের সড়ক সমস্যার সমাধানের পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিকে আধুনিক পরিকাঠামোর আওতায় আনার লক্ষ্যেই স্মার্ট রোড প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
ঠাকুরপল্লী রোডের সংশ্লিষ্ট অংশে কাজ দ্রুতগতিতে এগিয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যেও আশার সঞ্চার হয়েছে। প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে এই রাস্তায় যাতায়াত আরও আরামদায়ক ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।
আগরতলা শহরকে আরও আধুনিক, পরিকল্পিত ও উন্নত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্মার্ট সিটি প্রকল্পের বিভিন্ন কাজের পাশাপাশি সড়ক উন্নয়নের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
