জনজাতিদের সংস্কৃতি সংরক্ষণ ও উন্নয়নের জন্য ১০০ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকারঃ মন্ত্রী বিকাশ দেববর্মা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল || জনজাতি গবেষণা সংস্কৃতিক কেন্দ্র অর্থনীতি, পরিসংখ্যান অধিদপ্তর এবং পরিকল্পনা বিভাগের যৌথ উদ্যোগে বুধবার আগরতলার কৃষ্ণনগর এলাকার সুপারিবাগানস্থিত জনজাতি কল্যাণ দপ্তরে এক সাংবাদিক সম্মেলন করলেন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এদিন মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, জনজাতিদের সংস্কৃতি সংরক্ষণ ও উন্নয়নের জন্য ত্রিপুরা সরকার ১০০ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি বলেন, জনজাতিদের জীবন, সংস্কৃতি ও অর্থ সামাজিক উন্নয়ন, সংরক্ষণ ও পুনুরুজ্জীবিত করার জন্য ত্রিপুরা সরকারের অধীন জনজাতি গবেষণা এবং সংস্কৃতি কেন্দ্র বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে থাকে।
তিনি বলেন, এখন অবধি ২০৮টি বই প্রকাশ করা হয়েছে। এই গবেষনা কেন্দ্রের অধীনে একটি লাইব্রেরী রয়েছে। ওই লাইব্রেরীতে ত্রিপুরা ও উত্তর পূর্বাঞ্চলের জনজাতিদের উপর লেখা ১৫,৩৯৪টি বই সংগৃহীত রয়েছে বলে তিনি জানিয়েছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*