স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজনে বর্তমানে ব্লাড ব্যাংকগুলিতে অনেকটাই স্বাভাবিক হয়েছে রক্তের যোগানঃ মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল || অল ত্রিপুরা গভারমেন্ট ডক্টর্স এসোসিয়েশনের পশ্চিম ত্রিপুরা জেলা‌ কমিটির উদ্যোগে রাজধানীর আই জি এম হাসপাতালের ডঃ বি আর আম্বেদকর নার্সিং কাউন্সিলের সেমিনার হলে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, স্বাস্থ্য সচিব দেবাশীষ বসু সহ অন্যান্য বিশিষ্টরা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজনে বিভিন্ন সামাজিক সংস্থা এবং সংগঠনের স্বতঃস্ফূর্ত সাড়ায় বর্তমানে রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাংকগুলিতে অনেকটাই স্বাভাবিক হয়েছে রক্তের যোগান। তিনি বলেন, তবে রক্তের চাহিদা সবসময় থাকবে। সুতরাং, এই বিষয়টি বিবেচনায় রেখে আগামীদিনেও আমাদের এই প্রয়াস জারি রাখতে হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*