সাগর দেব, তেলিয়ামুড়া, ২১ এপ্রিল || ২৮-তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্র থেকে দ্বিতীয় বার জয়ী হয়ে বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মূখ্য সচেতক হিসাবে নিযুক্ত হওয়ায় কল্যাণী রায়কে সংবর্ধনা প্রদান করা হচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে। বিজেপি দলের বিভিন্ন শাখা, সংগঠন থেকে শুরু করে বুথ অফিস গুলো থেকেও সংবর্ধিত করা হচ্ছে। শুক্রবার তেলিয়ামুড়া বিধানসভার ৪৭ নম্বর বুথের তরফ থেকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মূখ্য সচেতক কল্যাণী রায়কে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। তেলিয়ামুড়া গৌরাংগটিলাস্থিত বিদ্যাসাগর শিশু নিকেতনে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মূখ্য সচেতক কল্যানী রায় বলেন, মানুষে আশীর্বাদ করে উনাকে দ্বিতীয়বার মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছে। এক্ষেত্রে যারা উনাকে ভোট দিয়েছেন এবং যারা ভোট দেয়নি এতে কোন ভেদাভেদ না রেখে সমাজের সকলের জন্য কাজ করে যাবেন। সমাজের উন্নয়নের স্বার্যে আগামীদিনেও কাজ করে যাবেন তিনি।
