সাগর দেব, তেলিয়ামুড়া, ২১ এপ্রিল || বৃহস্পতিবার রাতের কালবৈশাখী ঝরে উপরে দিল ১০০ বছরের পুরানো বট বৃক্ষ, ক্ষতিগ্রস্ত দুর্গামন্দির। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টা নাগাদ আচমকা ঝোড়ো হাওয়ায় তেলিয়ামুড়া পুর পরিষদের অন্তর্ভুক্ত ১২নং ওয়ার্ড এর অধীন গৌরাঙ্গটিলা দুর্গা মন্দিরস্থীত ১০০ বছরের পুরানো বটবৃক্ষ উপরে পড়ার ফলে দুর্গা মন্দির অঙ্গনওয়াড়ী কেন্দ্রটি পুরো অংশ ভেঙ্গে যায়। এছাড়াও শুক্রবার সকাল নাগাদ গাছের বড় একটা অংশ ভেঙ্গে পাশের এক বাড়ির ঘর ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার সহ অন্যান্যরা। দ্রুত গাছ সরানোর উদ্যোগ গ্রহন করা হয়। সাহায্যের হাত বাড়িয়ে দেয় বন দপ্তরের কর্মীরাও। উভয়ের সহযোগিতায় গাছ সরানোর কাজ সম্পন্ন হয় বলে জানান তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার। তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে সহযোগিতা করার ব্যবস্থা করবেন বলেও জানান।
