বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২০ জুলাই || বাইখোড়া এস এস বি ক্যাম্প এলাকায় জাতীয় সড়কে একইদিনে পৃথকভাবে দুইটি যান দূর্ঘটনায় গুরতর আহত হয় ৪ জন। ঘটনার বিবরণে জানা যায়, বৃস্পতিবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া এস এস বি ক্যাম্প এলাকায় টি আর ০১ সি ১৩৪৯ নম্বরের বাস ও টি আর ০৮ ডি ৭৮৭১ নম্বরের স্কুটির মধ্যে সংঘর্ষ ঘটে। এতকের স্কুটি চালক জাতীয় সড়কে ছিটকে পরে গিয়ে গুরতর আহত হয়।
একইদিনে একই জায়গায় টি আর ০৩ এম ৪৫৪৫ নম্বরের বাইক ও টি আর ০৮ ডি ৫৫৮৪ নম্বরের বাইকের সংঘর্ষ ঘটে। এতে করে এক বাইকে থাকা দুইজন ও অপর বাইকে থাকা একজন গুরতর আহত হয়। আহতদের মধ্যে একজন শান্তিরবাজার মহকুমার সুর পাড়ার বাসিন্দা সহদেব মজুমদার। তিনি পেশায় একজন শিক্ষক। জানা যায়, বিদ্যালয় থেকে আসার পথে এই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দক্ষিন জেলার জেলা শাসক। জেলা শাসক নিজে দাঁড়িয়ে থেকে আহতদের মধ্যে দুই’জনকে চিকিৎসার জন্য বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রেরন করে। অপর আহত শিক্ষককে জেলা শাসক নিজে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসেন। এই পরবর্তী কিছু সময় পর দুইজন আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে শান্তিরবাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। তিনজন আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে তিন জনকে জিবি হাসপাতালে রেফার করা হয়। আহতরা হলো শান্তিরবাজার মহকুমার সুর পাড়ার বাসিন্দা সহদেব মজুমদার। অপর দুইজন জোলাইবাড়ীর রামরাইবাড়ীর বাসিন্দা সৌরভ মজুমদার (১৯) ও মধুসুধন ঘোষ।
