কলকাতা থেকে এসে কুমারঘাট থেকে স্বর্ণালংকার চুরি করে পালিয়ে আগরতলায় এসে পুলিশের জালে ৫ মহিলা সহ ৩ পুরুষ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই || শুক্রবার কলকাতা বারাসাত থেকে আগত তিনজন পুরুষ এবং পাঁচজন মহিলা কুমারঘাটে আসে একটি হোটেলে। সেখান থেকে পাঁচজন মহিলা চলে যায় ধর্মনগর এলাকায়। সেখানে একটি স্বর্ণের দোকানে গিয়ে প্রতারণা করে বেশ কিছু স্বর্ণ অলংকার দোকান থেকে চুরি করে চম্পট দেয় বলে খবর। জানা যায়, ঘটনার কিছুক্ষণ পর স্বর্ণের দোকান মালিক সিসি ক্যামেরার মাধ্যমে বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ধর্মনগর থানায় খবর দেয়। এরপর ঘটনাস্থলেই ছুটে আসে পুলিশ, কিন্তু ততক্ষণ পাঁচজন মহিলা ঘটনাস্থল থেকে কেটে পড়ে। চুরির ঘটনার সংগঠিত করার পর পাঁচ জন মহিলা এবং তিনজন পুরুষ জাতীয় সড়ক হয়ে আগরতলা চলে আসে এবং রাজধানীর লেইক চৌমুহনী বাজারে একটি হোটেলে উঠেন। এরই মধ্যে ধর্মনগর থানার ওসি শিবু রঞ্জন দের কাছে সেই খবরটি চলে আসে। ধর্মনগর থানার ওসি শিবুরঞ্জন দের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পশ্চিম থানার পুলিশের সহায়তায় হোটেল থেকে পাঁচজন মহিলা সহ তিনজন পুরুষকে গ্রেফতার করে পশ্চিম থানায় নিয়ে যায়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চুরি করা স্বর্ণ গুলি। কলকাতা থেকে আগত একজন জানান, গাড়ি নিয়ে জাতীয় সড়ক হয়ে কুমারঘাট হয়ে আগরতলা আসার পরিকল্পনা ছিল তাদের। যদিও পাঁচজন মহিলার চুরির ঘটনাটি তারা জানেন না বলেই সংবাদ মাধ্যমিকে জানান। শনিবার পাঁচজন মহিলা সহ তিনজন পুরুষকে ধর্মনগর থানায় নিয়ে যায় পুলিশ এবং টানা জিজ্ঞাসাবাদ চালাবে বলেই জানায় পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*