কালী মন্দিরে চুরি সংগঠিত করলো নিশিকুটম্বের দল

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৪ জুলাই || শান্তিরবাজার শহরের প্রাণকেন্দ্রে চুরি করে যাচ্ছে নিশিকুটম্বের দল। রবিবার গভীর রাতে সব্জী বাজারে কালি মন্দিরের তালা ভেঙ্গে প্রণামী বাক্স ভেঙ্গে প্রণামী বাক্স থেকে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় নিশিকুটম্বের দল। মন্দির থেকে প্রণামীবাক্সটি ভেঙ্গে মন্দিরের পেছনে একটি দোকানে বাক্সটি ভেঙ্গে রেখে চলে যায়। সোমবার সকালবেলা এই চুরির বিষয়ে স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে মন্দির কমিটির লোকজনেরা জানতে পেরে চুরির বিষয়ে খবর দেয় শান্তিরবাজার থানায়। মন্দির কমিটির লোকজনেরা সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে চুরির বিষয়ে জানাতে গিয়ে পুলিশের ভূমিকা নিয়ে একরাশ ক্ষোভ উবরে দেন। উনারা অভিযোগ করেন চুরির বিষয়ে থানায় জানানোর পর দীর্ঘ অনেকসময় অতিক্রান্ত হয়ে গেলেও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হননি। স্থানীয় ব্যবসায়ীরা জানান, পুলিশ রাত্রিবেলায় বাজারে সঠিকভাবে ডিউটি করেন না। তাই নিশিকুটম্বের দল চুরি করার সাহস পেয়ে যাচ্ছে। এই চুরি কান্ডে প্রণামী বাক্স থেকে প্রায় নগদ ৮ হাজার টাকা চুরি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। শহরে এইভাবে চুরিকান্ড ঘটাতে নিরাপত্তাহীনতায় ভূগছে শান্তিরবাজারের স্থানীয় ব্যবসায়ীরা। ঘটনার দীর্ঘ অনেকসময় অতিক্রান্ত হবার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*