মহকুমাশাসকের উদ্দ্যোগে মেরাথন দৌড় প্রতিযোগীতার আয়োজন

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৫ জুলাই || ‘৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বীরোকি নামকে’ কেন্দ্র করে শান্তিরবাজার মহকুমা শাসকের উদ্দ্যোগে এক মেরাথন দৌড় প্রতিযোগীতার আয়োজন করা হয়। শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য খুব সুন্দর ভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন।  মহকুমা শাসকের এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করাতে ১০০ জন প্রতিনিধি দৌড় প্রতিযোগীতায় অংশগ্রহন করে। যাদের মধ্যে পুরুষ ও মহিলা অংশগ্রহণ করে। শান্তিরবাজার মুকুট অডিটরিয়াম থেকে এই মেরাথন দৌড় প্রতিযোগীতার শুভ সূচনা করা হয়। বাইখোড়া থানা সংলগ্ন এলাকায় এই প্রতিযোগিতার সমাপ্তি হয়। ব্যতিক্রমী ভাবে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। আন্যান্য অনুষ্ঠানগুলো প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হলেও এদিন এই অনুষ্ঠনে সবুজ বনায়নের বার্তাদিয়ে গাছের মধ্যে জল দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এই অনুষ্ঠানের শুভসূচনা করলেন বিধায়ক প্রমোদ রিয়াং। উদ্ভোধকের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি কাকলী দাস দত্ত, সহ-সভাধিপতি বিভিষন চন্দ্র দাস, শান্তিরবাজার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য, শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, স্পোর্টস অফিসার মিহির শীল, দক্ষিন জেলার অতিরিক্ত জেলা শাসক সহ অন্যান্যরা। এদিন দৌড় প্রতিযোগিতা ছেলেদের মধ্যে প্রথম স্থান অর্জন করে আকাশ নাথ, দ্বিতীয় স্থান অর্জন করে সৌরভ হোসেন ও তৃতীয় স্থান অর্জন করে কিষান দেবনাথ। অপরদিকে মহিলাদের মধ্যে প্রথম স্থান অর্জন করে অনামিকা দেবনাথ, দ্বিতীয় স্থান অর্জন করে মৌমিতা শীল, তৃতীয় স্থান অর্জন করে ঝুলন রানী দাস। এই মেরাথন দৌড় প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম স্থানাধীকারীদের মধ্যে ট্রফির পাশাপাশি নগদ ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়। দ্বিতীয় স্থনাধীকারীদের মধ্যে ট্রফি ও নগদ ৫ হাজার টাকা ও তৃতীয় স্থানাধীকারির মধ্যে ট্রফি ও নগদ ৩ হাজার টাকা তুলে দেওয়া হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*