আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই || অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় একটি বসত বাড়ি। ঘটনাটি পুরাতন আগরতলা আরডি ব্লকের অধীনে খয়েরপুর তুলাকোনা এলাকায় এলাকায়। সূত্রের খবর, উত্তম শীল নামে এক ব্যাক্তি নেশাগ্রস্ত অবস্থায় নিজের বাড়িতেই আগুন লাগিয়েছেন। বুধবার রাত আনুমানিক ১১টা ৪৬ মিনিটের দিকে রানীরবাজার স্কাউটস অ্যান্ড গাইড ইউনিট, রানীরবাজার ফায়ার সার্ভিস, মহকুমাশাসকের কন্ট্রোল রুম ও খয়েরপুর ফাঁড়িতে খবর যায়। ঘটনার খবর পেয়ে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্কাউট ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। অভিযান চলাকালে বৌদ্ধনগর ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে পৌঁছায়।
