বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৯ জুলাই || বাইখোড়ায় বাইক ও মালগাড়ীর সংঘর্ষে আহত তিন জন। ঘটনার বিবরনে জানা যায়, শনিবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া বাজার এলাকায় টি আর ০৮ ই ৫১৮৮ নম্বরের বাইক ও একটি মালগাড়ীর সংঘর্ষ ঘটে। এতে করে বাইকে থাকা তিনজন জাতীয় সড়কে পরে গিয়ে আহত হয়। দূর্ঘটনার সঙ্গে সঙ্গে সিভিল ডিফেন্সের কর্মী অজয় নাথ ও অন্যান্য লোকজনেরা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। জানা যায়, অজয় নাথের শনিবার ডিউটি ছিলো না। ডিউটি না থাকা সত্বেও সে জনসেবায় হাত বাড়িয়ে দেয়। দূর্ঘটনার পরবর্তী সময় আহতদের চিকিৎসার জন্য বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে নন্দমনী ত্রিপুরার অবস্থা আশঙ্কাজনক দেখে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করে। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। জানা যায়, দূর্ঘটনায় আহতা শিবপুর এলাকার বাসিন্দা। দূর্ঘটনার সঠিক কারন জানতে তদন্তে নেমেছে পুলিশ।
