জাতীয় সড়কে দুইটি গাড়ীর সংঘর্ষে আহত একজন

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৭ আগস্ট || পতিছড়ী এলাকায় জাতীয় সড়কে দুইটি গাড়ীর সংঘর্ষে আহত হয় একজন। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিট নাগাদ শান্তিরবাজার মহকুমার পতিছড়ী এলাকায় জাতীয় সড়কে টি আর ০৭ ডি ০৩৬৩ নম্বরের মারুতি ওয়াগনার ও টি আর ০৮ ডি ০৪৪৯ নম্বরের মারুতি অল্টো গাড়ীর সংঘর্ষ ঘটে। এতে মারুতি অল্টো গাড়ীর চালক গুরতর আহত হয়। অপরদিকে এই দুর্ঘটনার সময় একটি মালবাহী ট্রাক দ্রুত গতিতে আসারপর দুইটি গাড়ীকে রক্ষার জন্য নিয়ন্ত্রন হাড়িয়ে রাস্তার বাইরে চলে যায়। দুর্ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীদের তৎপরতায় আহত যানচালককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনার পরবর্তীসময় ঘটনাস্থলে উপস্থিত হয় মনপাথর ফাঁড়ী থানার পুলিশ। পুলিশ এই দূর্ঘটনার সঠিক কারন জানতে তদন্তে নেমেছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*