শুরু হলো ঝুলন যাত্রা উৎসব

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৭ আগস্ট || অন্যান্য বছরের ন্যায় এইবছরও বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিও মন্দিরের প্রভুজি করুনেশ্বর মাধব দাসের উদ্দ্যোগে ঝুলন যাত্রা উৎসবের আয়োজন করা হয়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই ঝুলন যাত্রা উৎসব। প্রতিদিন বিকেল ৪ ঘটিকা থেকে রাত্রি ৮ ঘটিকা পর্যন্ত চলবে ঝুলন যাত্রা উৎসব। এই ঝুলনযাত্রা নিয়ে মন্দিরের প্রভুজি জানান, ঝুলন যাত্রা রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিকেল ৪টা থেকে সকলের জন্য উন্মুক্ত থাকবে। তার পাশাপাশি প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিও মন্দিরের ঝুলন যাত্রা অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের সমাগম ঘটে। মন্দিরে থাকা প্রভুজিদের উদ্দ্যোগে ঝুলন যাত্রা উৎসবকে কেন্দ্র করে মন্দিরের বিভিন্ন জায়গা ও ঝুলনের জায়গা সাজিয়ে তোলা হয়েছে। ঝুলন যাত্রা উৎসবকে কেন্দ্র করে সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*