আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট || ককবরক ভাষাকে রোমান হরফে ব্যবহারের দাবি সোমবার ১২ ঘন্টার ত্রিপুরা বনধের ডাক দিয়েছিল তিপ্রা স্টুডেন্ট ফেডারেশন (টি এস এফ)। এদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বনধের ডাক দেয়া হয়েছে।
এদিন সকালে টায়ার জ্বালায়ে আগরতলার রাজপথে সড়ক অবরোধ করে তিপ্রা স্টুডেন্ট ফেডারেশন বিক্ষোভ কর্মসূচি পালন করে। রোমান স্ক্রিপ্ট ও ১২৫’তম সংবিধান সংশোধনী বিল নিয়ে এই বনধকে কেন্দ্র করে এদিন আগরতলা উত্তর গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তিপ্রা স্টুডেন্ট ফেডারেশনের সমর্থকরা। পরবর্তী সময়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে রাজধানীর এ ডি নগর পুলিশ ময়দানে নিয়ে যায়।
তবে এদিন রাজধানী আগরতলাতে এই বনধ ব্যর্থ হলেও রাজ্যের বেশ কিছু জায়গায় এই বনধের ব্যাপক প্রভাব পড়েছে।
