ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের ৭৮’তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত রাজ্যে

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ অক্টোবর || সি আই টি ইউ’র উদ্যোগে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের ৭৮’তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এই উপলক্ষে মঙ্গলবার সকালে সি আই টি ইউ’র কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সংগঠনের পতাকা উত্তোলন করেন সিটুর রাজ্য সভাপতি মানিক দে।
এদিন দিনটির তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যই লন্ডনে এই সংগঠনের জন্ম হয়। মূল লক্ষ্য শ্রমজীবী মানুষের কাজের অধিকার নিশ্চিত করা ও জীবন জীবিকার প্রশ্নে যে সমস্ত সমস্যা তা সমাধানের জন্য আন্দোলনের জারি রাখা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটুর রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*