বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৭ অক্টোবর || অন্যান্য বছরের ন্যায় এইবছরও দক্ষিন জোলাইবাড়ী বিবেকানন্দ ব্যায়ামাগার এন্ড ক্লাবের উদ্দ্যোগে দূর্গা পূজোর আয়োজন করা হয়। শান্তিরবাজার মহকুমার মধ্যে সবচেয়ে বিগ বাজেটের পূজো এটি। বিগতবছর রাম মন্দিরের থীমকে সামনে রেখে এই পূজো করা হয় এবং পূজো দেখার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপকহারে লোকসমাগম ঘটে। এইবছরও মায়াপুর ইসকন মন্দিরের থীমকে সামনে রেখে মন্দির নির্মান করা হচ্ছে। পশ্চিম বাংলা থেকে আগত লোকজনদের দিয়ে নির্মান করা হচ্ছে পূজো প্যান্ডেল। এছারা আলোকসজ্জার কাজেও পশ্চিম বাংলা থেকে শিল্পী নিয়ে আসা হচ্ছে। এইবছর পূজার বাজেট ২৫ লক্ষ টাকা বলে জানান পূজা কমিটির উদ্দ্যোগতারা। ষষ্ঠীর দিন রাতে এই পূজো প্যান্ডেল সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার হাত ধরে এই পূজো প্যান্ডেল সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দত্ত। উনাদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গরীব দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে। এছারা পূজোর কয়েকদিন বিভিন্নধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানান সামাজিক কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। এইবছর শান্তিরবাজার মহকুমার মধ্যে সকলের বিশেষ নজরকারবে দক্ষিন জোলাইবাড়ী (সাগর ডেপা) এর এই পূজো। এখন শুধু সময়ের অপেক্ষা।
