আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী || মঙ্গলবার জেলা প্রশাসনের ২নং আগরতলা আই সি ডি এস প্রকল্পের সহযোগিতায় ‘মুসকান’ প্রকল্পের অধীনে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ কর্মসূচির অঙ্গ হিসেবে শিশু কন্যাদের সংবর্ধনা প্রদান করা হয়। এদিন আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়। অনুষ্ঠানে তাছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি হরি দুলাল আচার্য, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন, আজকের দিনে দাঁড়িয়ে মেয়েরা অনেকটাই স্বনির্ভর হয়েছে। তিনি বলেন, মেয়েদের আর্থিক ও সামাজিক দিক দিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে ত্রিপুরার নাম উজ্বল করতে হবে।
