আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী || রাজধানীর বাধারঘাট কেসব সংঘ সংলগ্ন এলাকায় ট্রান্সপোর্ট অফিসে ভয়াবহ অগ্নি সংযোগ ঘটে মঙ্গলবার দুপুরে। এদিন বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় একটি দোকান ঘর। শর্ট সার্কেট থেকে এই আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে জানায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। অগ্নিকান্ডে এখনও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।
