দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৬ এপ্রিল ।। ৩রা মে ADC অঞ্চলের মানুষ গণতান্ত্রিক অধকার প্রয়োগ করবে। ভোটাররা যেমন ভোট নিয়ে ভবিষ্যৎ নিরধারনের প্রশ্নে চুল ছেড়া বিশ্লেষন শুরু করে দিয়েছেন তেমনই প্রকৃতির ঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে গতিবেড়ে চলেছে নির্বাচনী প্রচারে। ADC ভোটের সূচনা হতে যাচ্ছে পোস্টাল ব্যালটে ভোট পর্বের মধ্য দিয়ে। নির্বাচনী কাজে যুক্ত প্রশাসনিক কর্মীরাই পোস্টালে ভোট দেবে ২৯শে এপ্রিল পর্যন্ত, চলবে পোস্টাল ব্যালটে ভোট দান।
