কৃষি জমিতে কাজ করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন এক কৃষক

সুব্রত দাস, গন্ডাছড়া, ০৫ জুলাই || কৃষি জমিতে কাজ করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন এক অন্নদাতা। ঘটনা, শুক্রবার সকাল এগারোটা নাগাদ গন্ডাছড়া মহকুমার সাট কার্ড এলাকায়। জানা যায়, এলাকার কৃষক চিত্তরঞ্জন দাস সকালে নিজের কৃষিজমিতে কাজ করতে যান। সকাল ১১টা নাগাদ তিনি জমিতেই বুকে ব্যথা অনুভব করেন। সেখান থেকে তাকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক চিত্তরঞ্জনকে মৃত বলে ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে উনার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই কৃষকের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন এলাকার সমস্ত অংশের জনগন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*