আন্তর্জাতিক ডেস্ক ।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সাথে নিয়ে ঢাকা-শিলং-গৌহাটি ও ঢাকা-কলকাতা-আগরতলা বাস সার্ভিসের উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে এই বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।
