ঊনকোটিতে “কিশোরী উৎকর্ষ মঞ্চ ২০২৫-২৬” কার্যক্রমের শুভ সূচনা

আপডেট প্রতিনিধি, কৈলাশহর, ১১ জুলাই || সমগ্র শিক্ষা অভিযানের আওতায় ঊনকোটি জেলায় “কিশোরী উৎকর্ষ মঞ্চ ২০২৫-২৬” কার্যক্রমের জেলাভিত্তিক উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার গৌরবময় পরিবেশে অনুষ্ঠিত হলো কৈলাশহরের ঊনকোটি কলাক্ষেত্রে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিংকু রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক ডঃ তমাল মজুমদার, জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের জেলা আধিকারিক বিদ্যাসাগর দেববর্মা, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলা শিক্ষা দপ্তরের অধিকর্তা প্রশান্ত ক্লিকদার এবং কৈলাশহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রাণী দেবরায়।
জেলার বিভিন্ন বিদ্যালয়ের কিশোরী শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং নানান সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। কিশোরীদের আত্মবিশ্বাস, নেতৃত্বদক্ষতা এবং সর্বাঙ্গীণ বিকাশের লক্ষ্যেই এই উৎকর্ষ মঞ্চের সূচনা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই উদ্যোগ আগামী দিনে জেলার শিক্ষাক্ষেত্রে একটি মাইলফলক হয়ে উঠবে এবং কিশোরীদের ক্ষমতায়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।
অনুষ্ঠান শেষে অতিথিদের পক্ষ থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করা হয় এবং তাঁদের উদ্দেশ্যে শুভকামনা জানানো হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*