অবশেষে দপ্তর পেলেন মন্ত্রী কিশোর বর্মণ, পঞ্চায়েত, উচ্চশিক্ষা এবং জিএ (পলিটিক্যাল) দপ্তরের দায়িত্ব প্রদান

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই || দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্য মন্ত্রিসভায় স্থান পাওয়া কিশোর বর্মণ অবশেষে দপ্তর পেলেন। রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মন্ত্রী কিশোর বর্মণকে পঞ্চায়েত দপ্তর, উচ্চশিক্ষা দপ্তর এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন (পলিটিক্যাল) দপ্তরের দায়িত্ব প্রদান করা হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, এই তিনটি গুরুত্বপূর্ণ দপ্তর এতদিন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা নিজেই দেখভাল করছিলেন। নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কিশোর বর্মণের উপর এখন একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বের ভার পড়েছে।
এই রদবদলের মাধ্যমে রাজ্য সরকারের প্রশাসনিক কাঠামোতে একটি নতুন ভারসাম্য স্থাপন হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, কিশোর বর্মণ কীভাবে এই গুরুত্বপূর্ণ দপ্তরগুলিকে সামলান এবং মানুষের প্রত্যাশা পূরণে কতটা সফল হন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*