কমলপুর সরকারি কলেজে ছাত্রী-অধ্যাপক “অপকর্মের” ভিডিও ভাইরাল, চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

আপডেট প্রতিনিধি, কমলপুর, ২৩ জুলাই || সম্প্রতি কমলপুর সরকারি কলেজকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি আপত্তিকর ভিডিও, যেখানে কলেজের এক ছাত্রী ও এক অধ্যাপকের উপস্থিতি দেখা যাচ্ছে বলে দাবি নেটিজেনদের। ভিডিওটি সামনে আসার পর থেকেই উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় মহলে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি নিয়ে উঠেছে প্রশ্ন।
ঘটনার সত্যতা যাচাই না হলেও ভিডিওটি ঘিরে ব্যাপক চর্চা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছেন। কলেজের অভ্যন্তরেও উত্তেজনা ছড়িয়েছে বলে জানা গিয়েছে।
কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে এক অনানুষ্ঠানিক সূত্রে খবর। অপরদিকে, সংশ্লিষ্ট বিভাগের উচ্চ পদস্থ কর্তৃপক্ষও ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছে।
সামাজিক মাধ্যমে ব্যক্তিগত তথ্য বা গোপনীয় ভিডিও ছড়িয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এই ঘটনায় সাইবার ক্রাইম শাখাও ইতিমধ্যে তৎপর হয়েছে বলে জানা গেছে।
এদিকে ভিডিওটি কে বা কারা প্রকাশ করেছে, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। গোটা বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
ঘটনার পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও শিক্ষামন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেছে সচেতন মহল।

(উল্লেখ্য: ভিডিওর সত্যতা বা ঘটনার প্রকৃত তথ্য এখনও প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়নি। এই ভিডিও বা ছবির সত্যতা যাচাই করেনি ‘নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম’।)

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*