ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতির শপথগ্রহণ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই || ত্রিপুরা রাজভবনের দরবার হলে এক গৌরবময় অনুষ্ঠানে ত্রিপুরা উচ্চ আদালতের নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন মামিদান্না সত্যরত্ন শ্রী রামাচন্দ্র রাও। তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।
এই ঐতিহাসিক মুহূর্তে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মন্ত্রিসভার একাধিক সদস্য, উচ্চপদস্থ প্রশাসনিক কর্তারা ও বিচার বিভাগের প্রতিনিধিরা।
শপথ গ্রহণের পর, নবনিযুক্ত প্রধান বিচারপতিকে উচ্চ আদালত প্রাঙ্গণে গার্ড অব অনার প্রদান করা হয়। রাজ্যের বিচারব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপস্থিত বিশিষ্টজনেরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*