প্রয়াত সীতারাম ইয়েচুরীর প্রথম প্রয়াণ দিবসে সিপিআই(এম)’র শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর || প্রাক্তন সিপিআই(এম) সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রয়াত সীতারাম ইয়েচুরীর প্রথম প্রয়াণ দিবস শুক্রবার নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো। এদিন সকালে সিপিআই(এম) রাজ্য দপ্তরে দলের রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ সিপিআই(এম)’র রাজ্য নেতৃবৃন্দ।
অন্যদিকে, প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে মহকুমা হলঘরে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় সিপিআই(এম) রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শংকর প্রসাদ দত্ত, মহকুমা কমিটির সম্পাদক সমর চক্রবর্তী, দলীয় নেতা নবারুন দেব, সৃজন দেব, রাজকুমার চৌধুরী, বিপদবন্ধু ঋষিদাস ও পঙ্কজ ঘোষ সহ একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সীতারাম ইয়েচুরীর রাজনৈতিক জীবন, ত্যাগ ও সংগ্রামের কথা তুলে ধরেন এবং তাঁর আদর্শকে সামনে রেখে লড়াই চালিয়ে যাওয়ার শপথ নেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*