সবার জন্য শিক্ষা ও কর্মসংস্থানের দাবিতে SFI-DYFI’র বিক্ষোভ কর্মসূচি

গোপাল সিং, খোয়াই, ১৫ সেপ্টেম্বর || “সকলের জন্য শিক্ষা চাই, সকলের জন্য কাজ চাই”—এই স্লোগানকে সামনে রেখে খোয়াই সুভাষপার্ক বাজারে বামপন্থী ছাত্র-যুব সংগঠন SFI এবং DYFI-র উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো। রাজ্যজুড়ে পালিত দাবি দিবসের অঙ্গ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের নেতা-কর্মীরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে শিক্ষা ও কর্মসংস্থানের নিশ্চয়তার দাবিতে স্লোগান তোলেন।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন DYFI খোয়াই বিভাগীয় সম্পাদক গৌতম পাল, DYFI কেন্দ্রীয় কমিটির সদস্যা মল্লিকা শীল এবং SFI খোয়াই বিভাগীয় সম্পাদক সাগর পাল সহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা। বক্তারা অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে রাজ্যের ছাত্র-যুবসমাজ শিক্ষা ও কর্মসংস্থান—দুটো ক্ষেত্রেই সংকটে পড়েছে। তাই এই দাবিকে আন্দোলনের মূল সুর করে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*