ত্রিপুরাগামী বিলাসবহুল গাড়ি থেকে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক দুই যুবক

গোপাল সিং, খোয়াই, ২২ সেপ্টেম্বর || ত্রিপুরায় পাচারের আগেই অসম পুলিশের জালে ধরা পড়ল বিশাল ইয়াবা চালান। সোমবার দুপুর প্রায় দেড়টার সময় অসমের পাতার কান্দি এলাকা থেকে MZ01AA-4524 নম্বরের একটি বিলাসবহুল গাড়ি আটক করে চুরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ।
গোপন সূত্রে খবরের ভিত্তিতে ইনচার্জ প্রনব মিলি নিজে নেতৃত্ব দিয়ে গাড়িটি আটক করেন। প্রথমে গাড়ির সম্পূর্ণ ভেতর তল্লাশি চালিয়ে কিছু না পাওয়ায় সন্দেহ বাড়ে। পরে চালকের স্টিয়ারিংয়ের ভেতরে বিশেষভাবে তৈরি গোপন বাক্স ভেঙে ফেলা হলে একে একে ২৫টি প্যাকেট উদ্ধার হয়। প্রতিটি প্যাকেটে ২ হাজার করে মোট ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এর কালোবাজারি মূল্য আনুমানিক ২.৫ কোটি টাকা।
এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলেন— রাজিব উদ্দিন (২৭), পিতা জয়জুল হক, বাড়ি রাতাবাড়ি এলাকার দলগ্রাম এবং দিলোয়ার হোসেন (২৪), পিতা রেহান উদ্দিন, বাড়ি পাতার কান্দির পানিঘাট। পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে NDPS আইনে মামলা দায়ের করা হবে। ইনচার্জ প্রনব মিলি সাংবাদিকদের জানান, এই ধরনের নেশা বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*