সীমান্তে বড় সাফল্য, বিএসএফ ও পুলিশের অভিযানে ১,৯৫০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক ১

গোপাল সিং, খোয়াই, ২৮ সেপ্টেম্বর || ত্রিপুরার উত্তর জেলায় ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী ইয়াকুবনগর বিএসএফ ক্যাম্পের সামনে কদমতলা থানা পুলিশ ও ৯৭ নম্বর ইয়াকুবনগর বিএসএফ ক্যাম্পের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অভিযানে জাঁকির হোসেন (৩৫), পূর্ব চুরাইবাড়ি গ্রামের এক নেশা পাচারকারীকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, যৌথ বাহিনী TR05-G-0266 নম্বরের একটি বিলাসবহুল মারুতী সুজুকি (বলেনো) গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে ১০ প্যাকেটে মোট ১,৯৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার জানান, উদ্ধার হওয়া ইয়াবার কালোবাজারি মূল্য ও গাড়ির আনুমানিক মূল্য মিলিয়ে প্রায় ২০ লক্ষ টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কদমতলা থানায় মামলা দায়ের পাশাপাশি তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইয়াকুবনগর এলাকার আরও একজন মাদক ব্যবসায়ী এই পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। তদন্তের অগ্রগতিতে পুরো চক্রের বিস্তারিত উঠে আসার প্রত্যাশা করছে পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*