কৃষক সভার ২৩’তম খোয়াই মহকুমা সম্মেলনে গঠিত নতুন নেতৃত্ব, সভাপতি হলেন সীতু রঞ্জন শীল ও সম্পাদক কানন দত্ত

গোপাল সিং, খোয়াই, ১২ অক্টোবর || সারা ভারত কৃষক সভার ২৩তম খোয়াই মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হলো আজ। সম্মেলন থেকে সর্বসম্মতিক্রমে ৩৭ সদস্যের নতুন মহকুমা কমিটি গঠন করা হয়।নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সীতু রঞ্জন শীল এবং সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কানন দত্ত। সম্মেলনে কৃষকদের বিভিন্ন দাবি, গ্রামীণ অর্থনীতির সমস্যা এবং কৃষি উৎপাদনে সরকারের নীতির প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সম্মেলনে বক্তারা বলেন, বর্তমান সময়ে কৃষকসমাজের সমস্যা সমাধানে সংগঠিত আন্দোলনের বিকল্প নেই। কৃষকদের ন্যায্য দাম, চাষের খরচ কমানো, এবং কৃষিঋণ মওকুফের মতো দাবিগুলোকে সামনে রেখে আগামিদিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান নেতৃবৃন্দ।
উপস্থিত কৃষক প্রতিনিধিরা নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন— নতুন কমিটির নেতৃত্বে খোয়াই মহকুমায় কৃষক সংগঠন আরও শক্তিশালী হবে এবং কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন আরও তীব্র হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*