পথে দাঁড়িয়ে থাকা যাত্রী তুলতেই বিপদ, রোড পারমিট গাড়িচালকদের হাতে আটক এম্বুলেন্স

গোপাল সিং, খোয়াই, ১২ অক্টোবর || আগরতলা থেকে ঊনকোটি যাওয়ার পথে চাঞ্চল্যকর ঘটনা। জানা গেছে, ঊনকোটি জেলা হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স রবিবার খোয়াইয়ের বেহালাবাড়ি এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা এক যাত্রীকে তুলতে গেলে রোড পারমিট গাড়ির চালকরা অ্যাম্বুলেন্সটিকে আটকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রী পরিবহন সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগে ওই চালকরা অ্যাম্বুলেন্সটিকে থামিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে কিছুক্ষণ উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সঞ্চার হয়েছে। সাধারণ মানুষের দাবি, রোগী পরিবহনের কাজে নিয়োজিত সরকারি অ্যাম্বুলেন্স গাড়ি আটকানো অত্যন্ত অনৈতিক ও অমানবিক। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে সূত্রে জানা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*