আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর || আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে “লোকাল ফর ভোকাল” কর্মসূচির ওপর জোর দেওয়া হয়েছে দেশজুড়ে। সেই উদ্যোগেরই অংশ হিসেবে দীপাবলি উৎসব উপলক্ষে রাজ্য বিজেপি’র সভানেত্রী পাপিয়া দত্ত সোমবার ইন্দ্রনগর এলাকায় এক বিশেষ অনুষ্ঠানে প্রায় দশ হাজার মাটির প্রদীপ বিতরণ করেন।
৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের মহিলাদের হাতে এই মাটির প্রদীপ তুলে দেন তিনি, যাতে প্রত্যেকে নিজেদের ঘর মাটির দীপের আলোয় আলোকিত করতে পারেন। অনুষ্ঠানে উপস্থিত বিজেপি নেতৃত্ব ও কর্মীরা জানান, প্রধানমন্ত্রী মোদির “ভোকাল ফর লোকাল” বার্তাকে বাস্তব রূপ দিতে এই উদ্যোগ গৃহীত হয়েছে।
পাপিয়া দত্ত বলেন, “দেশের নিজস্ব কারিগর ও ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য ব্যবহার করেই আমরা আত্মনির্ভর ভারতের পথে এগিয়ে যেতে পারি।”
