খোয়াইয়ে জাতীয় প্রেস ডে উদযাপন: নবীন–প্রবীণ সাংবাদিকদের সংবর্ধনায় সম্মাননা অনুষ্ঠান

গোপাল সিং, খোয়াই, ২১ নভেম্বর || জাতীয় প্রেস ডে উপলক্ষে শুক্রবার, ২১শে নভেম্বর ২০২৫ সন্ধ্যায় খোয়াই বি.আর.সি. হল ঘরে আয়োজিত এক মনোজ্ঞ অনুষ্ঠানে মহকুমার নবীন ও প্রবীণ সাংবাদিকদের সংবর্ধনা জানানো হয়। স্থানীয় সাংবাদিক মহল, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই আয়োজন ছিল সংবাদমাধ্যমের স্বাধীনতা, দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধের প্রতি এক অর্থবহ সম্মানজ্ঞাপন।
অনুষ্ঠানে বক্তারা জাতির চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকতার ভূমিকাকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, তথ্যপ্রবাহের স্বচ্ছতা ও সত্য অনুসন্ধানের মাধ্যমে সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সাংবাদিকরা যুগান্তকারী ভূমিকা পালন করে আসছেন। তাই এই দিনে সাংবাদিকদের সম্মান জানানো কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং তাঁদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।
সংবর্ধনা অনুষ্ঠানে খোয়াইয়ের বিভিন্ন সংবাদমাধ্যমের নবীন ও প্রবীন সাংবাদিকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বক্তব্য পর্বে সংবাদকর্মীরা পেশাগত চ্যালেঞ্জ, নৈতিক দায়বদ্ধতা, প্রযুক্তিসমৃদ্ধ নতুন যুগে সংবাদ পরিবেশনের পরিবর্তিত রূপ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এদিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*