আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর || আগামী ২৯শে নভেম্বর দুপুর ১২টায় বাণীবিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণি বালিকা বিদ্যালয়ের হলঘরে অনুষ্ঠিত হতে চলেছে শিক্ষক সম্মাননা–২০২৫। রবিবার আগরতলা প্রেসকাবে এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা করে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার রাজ্য কনভেনার তথা শিক্ষক মনোজ রায়, যুগ্ম কনভেনার আবদুল হক, সদস্য পরীক্ষিৎ দে, হিরন্ময় রায় ও ভানুপদ চক্রবর্তী। জানানো হয়, প্রতি বছরের মতো এবারও রাজ্যের ৮টি জেলার ৮ জন সেরা শিক্ষককে সম্মানিত করা হবে।
এবার যাঁরা সম্মাননা পাচ্ছেন—
পশ্চিম ত্রিপুরা জেলা: সুকান্ত একাডেমীর শিক্ষিকা শ্রাবনী লস্কর।
সিপাহীজলা: দাউধারানী মাদ্রাসার শিক্ষক নুরুল ইসলাম।
গোমতী: অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থ সারথী দাস।
দক্ষিণ ত্রিপুরা: অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক বিমল দাস।
খোয়াই: খোয়াই সরকারী দ্বাদশ শ্রেণির প্রধান শিক্ষক মনোজ দেববর্মা।
ধলাই: রামনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হীরালাল চক্রবর্তী।
উত্তর ত্রিপুরা: পশ্চিম রাধাপুর দ্বাদশ বিদ্যালয়ের শিক্ষক তীর্থধুতি দেব।
উনকোটি: শ্রীরামপুর এস.এম. দ্বাদশ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অরিন্দম সরকার।
অনুষ্ঠানের সহযোগিতায় রয়েছে বালাজী গ্রুপ এবং হিন্দুস্থান ট্যুর অ্যান্ড ট্র্যাভেলস।
এদিনের শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগরতলা পৌর নিগমের মেয়র ও বিধায়ক দীপক মজুমদার। বিশেষ অতিথি হিসেবে থাকতে পারেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব আকিঞ্চন সরকার।
এছাড়া সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা তথ্য দফতরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, শিক্ষা দপ্তরের অধিকর্তা এন.সি. শর্মা, রাজীব দত্ত এবং এসসিআরটির অধিকর্তা এল. ডার্লং মহোদয়ার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন কলকাতার বিধান শিশু উদ্যানের সাধারণ সম্পাদক ও শিক্ষক গৌতম তালুকদার।
প্রসঙ্গত, কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের নির্দেশনা অনুযায়ী ২০২৩ সাল থেকে প্রতি বছর রাজ্যের আট জেলার আট জন শিক্ষককে এই সম্মাননা প্রদান করে আসছে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা।
