শীতের মৌসুমে মানবিক উদ্যোগে কম্বল বিতরণ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর || চলতি শীতের মৌসুমে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে বৃহস্পতিবার কম্বল দানের মাধ্যমে একটি ছোট্ট কিন্তু মানবিক উদ্যোগ নেওয়া হয়। মলয়নগর সাহা পরিবারের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এই উদ্যোগে সম্রাট রায়ের ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন বিশ্বজিৎ সাহা ও সুরজিৎ রায়। দু’জনই দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজে যুক্ত এবং বিভিন্ন সময়ে মানবিক সহায়তায় এগিয়ে এসেছেন।
আয়োজকদের মতে, শীতের কনকনে ঠান্ডায় অসহায় মানুষের কষ্ট লাঘব করতেই এই কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন উদ্যোক্তারা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*