হাপানিয়া মেলা প্রাঙ্গণের সামনে থেকে স্কুটি চুরি, অভিযানে উদ্ধার দুটি স্কুটি ও একটি বাইক, আটক এক ব্যক্তি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি || হাপানিয়া মেলা প্রাঙ্গণের সামনে থেকে সুকান্ত পাল নামে এক ব্যক্তির স্কুটি চুরি যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার পর ভুক্তভোগী সুকান্ত পাল আমতলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে আমতলী থানার পুলিশ। তদন্তের সূত্র ধরে পুলিশ ঐশ্বিনী মার্কেট এলাকায় কমল দেবে নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। অভিযানে সেখান থেকে চুরি যাওয়া স্কুটিটি উদ্ধার করা হয়। পাশাপাশি ওই বাড়ি থেকে আরও একটি স্কুটি ও একটি বাইক উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া যানবাহনগুলির সঙ্গে চুরির যোগসূত্র থাকার সন্দেহে কমল দেবেকে আটক করা হয়েছে। এ বিষয়ে আমতলী থানায় একটি নির্দিষ্ট মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চুরি চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*