আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ || ট্রাফিক পুলিশের তৎপরতায় বড়সড় সাফল্য এল চড়িলাম এলাকায়। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি সন্দেহজনক গাড়িকে ধাওয়া করে আটক করা হয়।
জানা গেছে, ট্রাফিক পুলিশ প্রথমে গাড়িটিকে থামার সংকেত দিলে সেটি পালানোর চেষ্টা করে। এরপর পুলিশ ধাওয়া করে চড়িলাম এলাকায় গাড়িটিকে আটক করতে সক্ষম হয়।
গাড়িটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তও শুরু হয়েছে বলে জানা গেছে।
