আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ মে || একটি মামলার শুনানিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরার উদয়পুর আদালতে হাজিরা দিতে এলেন তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ। নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত হয়ে আইনি প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন তিনি। শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করে বলে জানা গেছে।
এদিন আদালত চত্বরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন কুনাল ঘোষ। তবে পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের মুখে পড়লেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তাঁর এই নীরব অবস্থান ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে।
আদালত চত্বরে কুনাল ঘোষকে ঘিরে ছিল কৌতূহলী মানুষের ভিড় এবং নিরাপত্তা ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো। পুরো ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অন্দরে চর্চা শুরু হয়েছে।
